শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
লাইফস্টাইল · 2026-10-25T08:23:46.000000Z · মেইল ডেস্ক
পরিবারে মা-বাবা, ভাই-বোন এবং নিজের স্ত্রী-সন্তান ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু মানুষ থাকে। যারা পরিবারের সদস্য না হলেও একটি সুখী পরিবার গড়ে তোলার জন্য ভূমিকা রাখে। গুরুত্বপূর্ণ সেই মানুষদের মধ্যে শ্বশুর-শাশুড়ি অন্যতম।
আজ রোববার (২৫ অক্টোবর) জাতীয় শাশুড়ি দিবস (National Mother-in-Law Day)। পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি।
প্রতিবছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। দিবসটির লক্ষ্য শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্যাপন করা এবং পরিবারে তার অবদানকে স্বীকৃতি দেওয়া।
বউ শাশুড়ির খুনসুটির দৃশ্য। ছবি: এআই দ্বারা নির্মিত
‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিবসটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পালনের জন্য উল্লেখ করা হয়েছে।
শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। দিবসটি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ।
দিবসটি উদ্যাপনে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোন করা, একসঙ্গে সময় কাটানো কিংবা তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে।