হবিগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, একজনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন
সিলেটের খবর · 2026-10-25T14:19:00.000000Z · প্রতিবেদক, হবিগঞ্জ
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল রশিদ ওরফে এনাম (৪৪) ও মো. খোকন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানাধীন পৌর এলাকার হরিপুর নদীর পাড় সংলগ্ন একটি বসতঘরে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে আসামিদের হেফাজত থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১. মো. এনামুল রশিদ ওরফে এনাম (৪৪), পিতা- মৃত ওমর আলী, মাতা- মোছাঃ করফুল নেছা, স্থায়ী ঠিকানা: উমেদনগর (পশ্চিমহাটি), বর্তমান ঠিকানা: হরিপুর নদীর পাড়, হবিগঞ্জ পৌরসভা।২. মো. খোকন (২৫), পিতা- শাহীন মিয়া, মাতা- রাজিয়া বেগম, ঠিকানা: নাতিরাবাদ, হবিগঞ্জ পৌরসভা। উভয়ের থানা ও জেলা হবিগঞ্জ।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত প্রধান আসামি মো. এনামুল রশিদ ওরফে এনামের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।