শ্রীমঙ্গলের সময়

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ · 2026-10-25T14:13:44.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মহিরামকুল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে চরবানি পাকুরিয়া ইউনিয়নবাসী। মানববন্ধনে নিলাম প্রাপ্ত স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া বলেন, নিলামে উল্লেখিত গাছ এখনো কাটা হয়নি। দীর্ঘদিন পড়ে থাকা ঝড়ে উপড়ে যাওয়া নষ্ট গাছ সরিয়ে ফেলেছি মাত্র। কিন্তু স্থানীয় একটি মহল ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে। প্রকৃত ঘটনা নিয়ে জনমনে ভুল ধারণা তৈরি হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধ করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ৬ অক্টোবর নিলামের মাধ্যমে ৩টি মরা কাঁঠাল গাছ,২ টি জাম গাছ এবং ১ টি করে আম, রেইনট্রি কড়ই, মরা তাল ও কাঠ গোলাপ গাছ নিলাম প্রাপ্ত ব্যক্তি কে ১০ কার্যদিবসের মধ্যে কাটতে বলা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মোঃ মোতালেব হোসেন, কাজলী বেগম, নুরুল ইসলাম গেদা সহ অনেকেই।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত