ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ দিলেন এমপি মাজেদ
রাজনীতি · 2026-11-10T06:46:21.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর ও ঘরের সবকিছু হারানো বৃদ্ধ আবদুস সালাম ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তাঁদের পুনর্বাসনে সরকারি তহবিল থেকে দুই বান্ডিল ঢেউটিন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়। সংসদ সদস্য নিজেই সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন আবদুস সালাম ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুন। কান্নাজড়িত কণ্ঠে তাঁরা বলেন, ‘আগুনে পুড়ে আমাদের সবকিছু ছাই হয়ে গেছে। এই বিপদের সময়ে এমপি মাজেদ বাবু ও দলীয় নেতাকর্মীরা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা অনেক উপকৃত হয়েছি। তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
গত শনিবার (৭ নভেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামে আবদুস সালাম (৮০) ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুনের (৭০) বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছু পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলেন পরিবারের সদস্যরা।
বয়সের ভারে আবদুস সালাম এখন আর আগের মতো কাজ করতে পারেন না। বসতঘরের সবকিছু হারিয়ে স্ত্রীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি। তাঁদের পরনের কাপড় ছাড়া অবশিষ্ট কিছুই নেই। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের দেওয়া সহায়তা তাঁদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।
সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদ বলেন, ‘সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু সব সময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেন। অগ্নিকাণ্ডে একটি অসহায় পরিবার সবকিছু হারিয়েছে—বিষয়টি মাননীয় সংসদ সদস্যের নজরে আসার পরই তিনি দ্রুত সহায়তার উদ্যোগ নেন। সরকারি তহবিলের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও সহযোগিতা করেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা আশা করি, ভবিষ্যতেও তিনি এলাকার অসহায় মানুষের পাশে এভাবেই থাকবেন।’
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং মানবিক ও দানশীল ব্যক্তিরা।