শ্রীমঙ্গলের সময়

তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

শিক্ষা · 2026-11-02T10:56:17.000000Z · ডেস্ক রিপোর্ট

নারী শিক্ষার্থীদের প্রয়োজন ও নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি তিতুমীর কলেজের অপরাজিতা ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ৫০০টি স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয়।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অপরাজিতা ছাত্রী হোস্টেলে নারী শিক্ষার্থীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ও ৫০০টি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিমু হোসেনের উদ্যোগে এ সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়।

আয়োজন শেষে রিমু হোসেন বলেন, ছাত্রীদের প্রয়োজনের সময় স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে অনেক ক্ষেত্রে রাতে হোস্টেলের বাইরে যেতে হয়। এতে তাঁদের ভোগান্তির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। শিক্ষার্থীদের প্রয়োজন ও নিরাপত্তার কথা মাথায় রেখে হোস্টেলে ভেন্ডিং মেশিন স্থাপন এবং ৫০০টি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তিনি চান, শিক্ষার্থীরা সবসময় নিরাপদ থাকুক। সরকারি তিতুমীর কলেজে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার যে অঙ্গীকার ছাত্রদলের রয়েছে, তা বাস্তবায়নে কাজ করে যেতে চান তিনি।

নারী শিক্ষার্থীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সহজ করা এবং প্রয়োজনের সময় হোস্টেলের ভেতরেই স্যানিটারি ন্যাপকিন পাওয়ার সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত