কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সিলেটের খবর · 2026-11-07T11:47:23.000000Z · প্রতিবেদক, কুলাউড়া
যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৭ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যপ্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালমুক্ত দেশ গঠনে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। দুর্ভিক্ষ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শহীদ জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী চেতনায় এগিয়ে নিয়েছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”বিশেষ অতিথির উপস্থিতিঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছুসিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদউপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিনউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাসকুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নাবীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রমুখ।অন্যান্যদের উপস্থিতিঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয়, শিশু একাডেমি কর্মকর্তা আবুল বাসার, প্রভাষক মাজহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নাজমুল বারী সুহেল, এ কে এম জাবের ও মহি উদ্দিন রিপন। এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘটে।