মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
সিলেটের খবর · 2026-11-07T10:53:48.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার
যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।শনিবার (৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনজেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমানপ্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল মিয়াজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সুনীল কুমার দাসপাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর গভীর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় সংকট উত্তরণে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা আজও অনুপ্রেরণা জোগায়। পাশাপাশি তাঁরা জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে জেলা জাসাসের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।শহরে বিএনপির বর্ণাঢ্য র্যালিএদিকে, দিবসটি উপলক্ষে বিকেলে জেলা বিএনপির উদ্যোগে মৌলভীবাজার শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেয়র চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও সমাবেশে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।