সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, আহত ১
সারাদেশ · 2026-11-27T11:14:54.000000Z · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও মাহিন্দ্রা পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় কবির হোসেন (১৭) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের পাগলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. সবুজ মিয়ার ছেলে। তাঁর বাবা স্বর্ণকারের কাজ করেন। ব্যবসার সুবাদে তাঁরা দীর্ঘদিন ধরে সখীপুর উপজেলার কালিয়া বাজার এলাকায় বসবাস করে আসছিলেন। আহত কবির হোসেন উপজেলার বড়চওনা ইউনিয়নের মঠের পুকুরপাড় এলাকার আব্দুল হালিমের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে পাগলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মাহিন্দ্রা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাগর ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা কবির হোসেন গুরুতর আহত হন।
বড়চওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত কবির হোসেনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় ইউনিট এ কর্মসূচি পালন করে।
টাঙ্গাইল সদরে নিখোঁজের এক দিন পর আদিবা ইসলাম নামের তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রাম থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আদিবা ইসলাম ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।
টাঙ্গাইলের মির্জাপুরে উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওলীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহিরুল ইসলাম দেওলীপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
টাঙ্গাইলের মির্জাপুরে দুই রাতে কৃষিজমির সেচপাম্পের ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট এলাকার সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ। সামনে ইরি-বোরো মৌসুম হওয়ায় সময়মতো জমিতে সেচ দিতে না পারার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। নতুন ট্রান্সফরমার স্থাপনের খরচ নিয়েও বিপাকে রয়েছেন তাঁরা।