বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চট্টগ্রামে বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি ০৩ অক্টোবার ২০২৬ ০৯:১৮ পি.এম

চট্টগ্রাম ছবি:চট্টগ্রাম প্রতিনিধি

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানা শাখার উদ্যোগে ‘হযরত গাউসে পাক (রহ.) ও জামে আওলিয়া কেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন’ এবং সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২ অক্টোবর) কোতোয়ালী থানা শাখার নিজ কার্যালয়ে এ সম্মেলন ও মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কোতোয়ালী থানা শাখার সভাপতি আব্দুল বারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম মহানগরের সভাপতি আল্লামা আরেফ সারতাজ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শেখ নঈম উদ্দিন, মোজাম্মেল হক, মঈনউদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 

সম্মেলনে বক্তারা বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

 

বক্তারা বলেন, আওলিয়া কেরাম সত্য, ঈমানী বিশ্বস্ততা ও মানবতার আদর্শ ধারণ করে মানুষের মাঝে দ্বীন, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। তাঁদের মতে, আওলিয়া কেরামের নাম ও আদর্শকে ধারণ করার পাশাপাশি তাঁদের শিক্ষা ও পথ অনুসরণ করাও গুরুত্বপূর্ণ।

 

বক্তারা আরও বলেন, তরিকত, মাজার ও ওরশসহ বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রমের মধ্যে যে কোনো ধরনের বিকৃতি ও আনুষ্ঠানিকতার পরিবর্তে সত্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আওলিয়া কেরামের প্রকৃত শিক্ষা ও আদর্শ পুনরুজ্জীবনের মাধ্যমে সমাজে সত্য ও মানবতার চর্চা আরও জোরদার করার আহ্বান জানান তারা।

 

সম্মেলনে বক্তারা সত্য ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কুফর, জুলুম ও দাসত্ব থেকে মুক্ত জীবন গঠনে আওলিয়া কেরামের শিক্ষা অনুসরণের কথা তুলে ধরেন।

 

তারা বলেন, আহলে বাইত, খোলাফায়ে রাশেদীন ও সাহাবায়ে কেরামের উত্তরাধিকার হিসেবে আওলিয়া কেরাম তাওহীদ, রেসালাত ও ইনসানিয়াতের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তাঁদের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও মানবতার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩

news image

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

news image

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

news image

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

news image

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

news image

ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম