শ্রীমঙ্গলের সময়

রৌমারীতে মৌমাছির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, আহত নারী

সারাদেশ · 2026-11-01T13:57:18.000000Z · জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির আক্রমণে খলিলউল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন নামে আরও এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সকাল ১০ টার দিকে বাড়ির পাশের জমিতে বেগুনক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন ওই গ্রামের জামাতউল্লাহর ছেলে খলিলউল্লাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে বাজপাখি আক্রমণ করলে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে খলিলউল্লাহ ও পাশের বাড়িতে থাকা মর্জিনা খাতুনকে আক্রমণ করে। এতে দুজনই গুরুতর আহত হন।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে খলিলউল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে ১ নভেম্বর সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ময়মনসিংহ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নবিউল ইসলাম জানান, মৌমাছির হুলের বিষে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন (তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া) হতে পারে। এ ধরনের প্রতিক্রিয়ায় রোগীর মৃত্যু ঘটতে পারে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত