শ্রীমঙ্গলের সময়

চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে যা জানালেন শ্রমমন্ত্রী

জাতীয় · 2026-11-01T15:13:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সরকার রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করবে। পাশাপাশি কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চলমান পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। সরকার রাজনৈতিকভাবে এ পরিস্থিতি মোকাবিলা করবে।

শ্রমমন্ত্রী আরও জানান, কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসও বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত