গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
সারাদেশ · 2026-11-01T16:40:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের শুভ সূচনা হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।রোববার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক মো. শহীদুল ইসলাম।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, "দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য।" তিনি দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে দেশের দেশ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে যুব ঋণের চেক এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।