ইউএনওসহ ৩ কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়
সারাদেশ · 2026-11-01T20:03:00.000000Z · সিনিয়র রিপোর্টার
উন্নয়নকাজে স্বচ্ছতা, ভোটার হয়রানি বন্ধ ও রোহিঙ্গা অন্তর্ভুক্ত ঠেকাতে কঠোর নজরদারির আহ্বানকক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম অনিক চৌধুরীসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের কার্যালয়ে পর্যায়ক্রমে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় টেকনাফের সার্বিক উন্নয়ন, জনস্বার্থ রক্ষা, প্রশাসনিক স্বচ্ছতা, পেশাগত দায়িত্ব পালন এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ইউএনও’র কার্যালয়ে মতবিনিময়উপজেলা নির্বাহী কর্মকর্তা এম অনিক চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার সার্বিক পরিস্থিতি ও জনদুর্ভোগের কথা তুলে ধরেন। ইউএনও এম অনিক চৌধুরী টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, "টেকনাফের সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে তুলে আনতে হবে। এ ক্ষেত্রে টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" একই সঙ্গে তিনি প্রেসক্লাবের সার্বিক সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন।উন্নয়নকাজের মান নিশ্চিতের দাবিপরবর্তী সময়ে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলা উদ্দিনের সঙ্গে এক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন সাংবাদিকরা। বৈঠকে উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের বিষয়ে খোলামেলা আলোচনা হয়।টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, "সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রতিটি উন্নয়নকাজ যেন যথাযথ মান বজায় রেখে শেষ হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ যাতে না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।"ভোটার হয়রানি ও রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে আলোচনাএকই দিন দুপুরে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন আহমদের সঙ্গে মতবিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আলোচনায় নির্বাচন অফিসে দালালদের দৌরাত্ম্য, তদবির বাণিজ্য বন্ধ, সাধারণ ভোটারদের ভোগান্তি কমানো এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকানোর বিষয়টি গুরুত্ব পায়।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ বলেন, "প্রকৃত বাংলাদেশি নাগরিকরা যেন ভোটার হতে গিয়ে কোনো হয়রানির শিকার না হন। পাশাপাশি যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে কোনো রোহিঙ্গা যাতে অবৈধভাবে বাংলাদেশে ভোটার হতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর ও সতর্ক ভূমিকা রাখতে হবে।"উপস্থিত নেতৃবৃন্দসৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের—প্রতিষ্ঠাতা সভাপতি: নুরুল হোসাইনসিনিয়র সহ-সভাপতি: নজরুল ইসলামসাধারণ সম্পাদক: ফরহাদ রহমানযুগ্ম সাধারণ সম্পাদক: আফতাব হোসেন আশিকসাংগঠনিক সম্পাদক: সাদ্দাম হোসেন সাজ্জাদপ্রচার ও প্রকাশনা সম্পাদক: সোলতান আহমদদপ্তর সম্পাদক: সালাহ উদ্দিনতথ্য ও প্রযুক্তি সম্পাদক: আনোয়ার হোসেনযোগাযোগ বিষয়ক সম্পাদক: মোহাম্মদ হোসাইনসদস্য: আবু মুসা, জসিম উদ্দিন ও মাজিবুল হকসৌজন্য সাক্ষাৎ শেষে ক্লাবের নেতৃবৃন্দ টেকনাফের উন্নয়ন, জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।