শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গলের মো. ইসমাইল জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় সহ-সভাপতি

সিলেটের খবর · 2026-11-18T12:54:01.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল


জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইসমাইল হোসেন।​সম্প্রতি নবীনদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই কমিটিতে হুমায়ূন আহমেদ তালুকদারকে সভাপতি এবং মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
​কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. ইসমাইল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী নবীনদলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।​তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। এর আগে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছি। কেন্দ্রীয় নবীনদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।​নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তিনি মৌলভীবাজার জেলা যুবদলের নেতা জাকির হোসেন উজ্জ্বলের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। ইসমাইল হোসেন বলেন, “আমার রাজনৈতিক অভিভাবক, জেলা যুবদলের অহংকার জাকির হোসেন উজ্জ্বল ভাই আমাকে যে সম্মান ও দিকনির্দেশনা দিয়েছেন, তার জন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।​শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি আমৃত্যু দলের ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যৎ পথ চলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত এই নেতা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত