শ্রীমঙ্গলের সময়

মোংলায় বিএনপির বিক্ষোভ, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা

সারাদেশ · 2026-11-19T02:50:34.000000Z · জেলা প্রতিনিধি

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। কর্মসূচি থেকে মোংলায় যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে মোংলা পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা চত্বরে এসে সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাজপথে কর্মসূচি পালন করছেন। মোংলায় কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে মোংলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত