শ্রীমঙ্গলের সময়

বিজয় দিবস উদযাপনে ঢাবিতে বর্ণাঢ্য র‌্যালি, শুরু সকাল ৯টায়

শিক্ষা · 2026-11-17T06:40:00.000000Z · ডেস্ক রিপোর্ট

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র‌্যালিটি শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। র‌্যালি শেষে স্মৃতি চিরন্তনে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র‌্যালিটি শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যালিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত হতে বলা হয়েছে।

র‌্যালিতে আরও অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত