ময়মনসিংহে শ্যামা পূজা উদযাপন উপলক্ষে পুলিশের সাথে পূজা উদযাপন কমিটির আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সারাদেশ · 2026-11-02T19:58:00.000000Z · সিনিয়র রিপোর্টার
আসন্ন শ্রীশ্রী শ্যামা পূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে ময়মনসিংহের পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান আসন্ন শ্যামা পূজা নির্বিঘ্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পূজা উদযাপনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এ সময় নিরাপত্তা জোরদারকরণ, পূজা উদযাপন কমিটি ও নিরাপত্তা সহায়তা কমিটির দায়িত্ব-কর্তব্য নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। পরিশেষে, উৎসবের দিনগুলোতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আশরাফুল করিমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।