শ্রীমঙ্গলের সময়

মাদারগঞ্জে জমি ও ফ্লাট বিক্রির প্রতারণার মামলায় লাকী গ্রেফতার

সারাদেশ · 2026-10-24T12:57:43.000000Z · স্টাফ রিপোর্টার

মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে জমি ও ফ্লাট বিক্রির বায়নার প্রতারণার মামলায় নারী গ্রেপ্তার। জামালপুরের মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে জমি ও ফ্লাট বিক্রির বায়নার ৩০ লক্ষ টাকার প্রতারণার মামলায় লাকী বেগম ( ২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শেরপুর জেলার নালিতাবাড়ীর উপজেলার রাজনগর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। লাকী বেগম মাদারগঞ্জ পৌর শহরের উত্তরগাবেরগ্রাম এলাকার প্রয়াত লন্ডন প্রবাসী রাশেদুল আবেদীন রাজু ৫ নম্বর স্ত্রী।

গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে লাকী বেগমকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলা সুত্রে ও প্রয়াত স্বামীর পরিবার সুত্র জানা গেছে, লন্ডন প্রবাসী স্বামী রাজুর মৃত্যুর আগে অসুস্থ থাকা অবস্থায় বালিজুড়ী বাজারের আল তাসরিফ হাসপাতাল সংলগ্ন লন্ডন প্লাজা ও বালিজুড়ী হাইস্কুল মোড় সংলগ্ন ভবনের স্বামীর অংশের সম্পত্তি প্রতারণা করে নিজের নামে দলিল করে নেন লাকী বেগম।

রাজুর চতুর্থ স্ত্রী ( তালাক) এর একটি নাবালিকা কন্যা সন্তান আছে। সেই সন্তানকে বঞ্চিত করে সম্পত্তি নিজের নামে লিখে নেন ৫ নম্বর স্ত্রী লাকী বেগম। এ নিয়ে সৎ মা লাকীর বিরুদ্ধে আদালতে মামলা করেন রাজুর একমাত্র নাবালিকা সন্তান। আদালতে ওই জমি ও ফ্লাট বিক্রির নিষেধাজ্ঞা জারি করেন।

এদিকে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে নিজের নামে দলিলকৃত ফ্লাট ও সম্পত্তি (নাম প্রকাশ্যে অনিচ্ছুক) এক ব্যক্তির কাছে বিক্রির জন্য ২ কোটি ৮০ লক্ষর চুক্তিতে বায়না করেন লাকী। এতে ৩০ লক্ষ টাকা তিনি বায়না হিসেবে নেন। বাকী অর্থ জমি নিবন্ধন করার সময় নিবেন৷

সম্প্রতি দলিল নিবন্ধন করতে সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়া হলে আদালতের নিষেধাজ্ঞা থাকায় দলিল নিবন্ধন বাতিল করে দেন সাব রেজিস্টার। এতে বায়না করা গ্রাহক বায়নার ৩০ লক্ষ ফেরত চাইলে গড়িমসি করেন লাকী বেগম। এক পর্যায়ে তিনি গা ঢাকা দেন। উপায় না পেয়ে তিনি আদালতে প্রতারণার মামলা করেন। মামলার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে লাকী বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত