শ্রীমঙ্গলের সময়

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধ ও গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশ · 2026-10-24T13:56:00.000000Z · স্টাফ রিপোর্টার


​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।​গত শনিবার (২৪ অক্টোবর) রাতে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাকসুদুল হকের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।​মিছিলটি শিবপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিবপুর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন— আহসানুল্লাহ, সাকিল খান, আব্দুল্লাহ, নাহিদ হৃদয়, পরান, রাকিব, রাফি সরকার, নাঈম, শরিফুল ও আব্দুর রহমান প্রমুখ।​মিছিলপরবর্তী সমাবেশে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সব ধরনের গোপন ও প্রকাশ্য কার্যক্রম অবিলম্বে বন্ধ এবং এর সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের জোর দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও জোরালো আহ্বান জানান তারা।​এদিকে, এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত