টেকনাফ উপজেলা প্রতিনিধি: ০৯ অক্টোবার ২০২৬ ১১:৫৫ এ.এম
ছবি: টেকনাফ উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পের এ/০৭ ব্লকের রাস্তা থেকে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম ফয়সাল আহমদ (৩০)। তিনি উখিয়া উপজেলার পশ্চিম ফারির বিল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বাদশা মিয়া এবং মায়ের নাম আয়েশা বেগম।
১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের এ/০৭ ব্লকের রাস্তায় এক অপরিচিত ব্যক্তির ঘোরাফেরার খবর পাওয়া যায়। পরে ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ফয়সাল আহমদ মানসিকভাবে অসুস্থ এবং গত ৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। পরে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ক্যাম্পে উপস্থিত হন।
প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফয়সাল আহমদকে তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া
রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার
মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে
টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন
পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির
টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের
সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি
ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়
পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি