শক্রবার ০৯ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ০৮ অক্টোবার ২০২৬ ১১:৩১ পি.এম

Moulvibazar শ্রীমঙ্গলের সময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং পূজা-পূর্ববর্তী, পূজাকালীন ও প্রতিমা বিসর্জনের সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু; জেলা বিশেষ শাখার ডিআইও-১; ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কামরুল হাসান এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

 

এ ছাড়া জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসআরবি এবং ৪৬, ৫২ ও ৫৫ বিজিবির প্রতিনিধি, জেলা আনসার-ভিডিপির প্রতিনিধি এবং মৌলভীবাজার জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের পূজা উদ্‌যাপন পরিষদ ও পূজা উদ্‌যাপন ফ্রন্টের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

 

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পূজা শুরুর আগে, পূজাকালীন সময় এবং প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

পূজামণ্ডপ, প্রতিমা নির্মাণ ও সংরক্ষণস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ, তাঁদের পরিচয়পত্র প্রদান এবং দৃশ্যমান আর্মব্যান্ড ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

পূজামণ্ডপ বা পূজা কমিটিকে কেন্দ্র করে কোনো বিরোধ, গ্রুপিং কিংবা অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলে তা আগেই চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। পূজাকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

 

পূজাকালীন সময়ে মাদক, ইভটিজিং, ছিনতাই, জুয়া, হাউজি, আতশবাজি ও পটকা ফোটানো নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপে কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ না করা, মসজিদসংলগ্ন পূজামণ্ডপে আজান ও নামাজের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা এবং গভীর রাতে উচ্চস্বরে ডিজে বা অন্য কোনো শব্দযন্ত্র ব্যবহার না করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার, ধর্মীয় কটূক্তি, উসকানিমূলক মন্তব্য এবং ভুয়া আইডির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, ছবি বা ভিডিও প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। এ ধরনের কোনো ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন, সে বিষয়ে সতর্ক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

 

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

ছবি ক্যাপশন: মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত অতিথি ও প্রতিনিধিরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

news image

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

news image

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

news image

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

news image

ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news image

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

news image

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা