শক্রবার ০৯ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক। ০৮ অক্টোবার ২০২৬ ০৮:৪২ পি.এম

Moulvibazar শ্রীমঙ্গলের সময়

কর্মদক্ষতা, মাদক উদ্ধার, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম।

 

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স নির্ধারিত অভিন্ন মানদণ্ডের (ইউনিফর্ম ক্রাইটেরিয়া) ভিত্তিতে জেলার অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার ও প্রশাসনিক দক্ষতাসহ বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন করে তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানায় দায়িত্ব পালনের সময় ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি চা-বাগান ও পর্যটনসমৃদ্ধ শ্রীমঙ্গল এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এসব কার্যক্রমে ধারাবাহিক সাফল্য ও দায়িত্ব পালনের দক্ষতা বিবেচনায় তাঁকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

 

সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করে সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই স্বীকৃতি কাজের প্রতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। শ্রীমঙ্গল থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং সাধারণ মানুষের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। শ্রীমঙ্গলকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

তাঁর এ অর্জনে শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

news image

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

news image

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

news image

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

news image

ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news image

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

news image

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা