শক্রবার ০৯ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: ০৮ অক্টোবার ২০২৬ ০৪:০১ পি.এম

শ্রীমঙ্গল ছবি: মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মদন উপজেলায় মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় নেওয়া প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১৯ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পে নির্ধারিত উপকরণ ব্যবহার না করা, জিও-ব্যাগে ভেজা বালু ভরাট এবং পাইলিংয়ে নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ঠিকাদার ও প্রকল্প তদারকির দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে ঠিকাদারের প্রতিনিধি অভিযোগ অস্বীকার করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মগড়া নদীর ভাঙন থেকে রক্ষায় ২০২৬-২৭ অর্থবছরে ১৯ লাখ ৮২ হাজার ২৮২ টাকা ব্যয়ে ৮০ মিটার এলাকায় জরুরি ভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ নেওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর হোসাইন কবির নামে এক ব্যক্তি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তুলে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে বলা হয়, প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী ১২ মিটার দৈর্ঘ্যের ১৩টি শক্ত কাঠের বল্লা—সোনালু, তেঁতুল বা জামগাছের কাঠ দিয়ে তৈরি—ব্যবহারের কথা ছিল। এ ছাড়া ৮০ মিটার এলাকায় কমপক্ষে ৩৯টি ব্যারাক বাঁশের পাইলিং, ২০ মিলিমিটার নাট-বল্টু দিয়ে ওয়ালিং পিস আটকানো, ২৫০ কেজি ওজনের ৩ হাজার ১২৫টি জিও-ব্যাগ ডাম্পিং এবং ১৭৫ কেজি ওজনের ১ হাজার ২১০টি শুকনো বালুভর্তি জিও-ব্যাগ স্থাপনের কথা উল্লেখ রয়েছে। জিও-ব্যাগে ব্যবহৃত বালুর ওজন নিশ্চিত করারও বিধান রয়েছে বলে অভিযোগকারী দাবি করেন।

 

অভিযোগকারীর দাবি, নির্ধারিত প্রাক্কলন অনুসরণ না করে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের যথাযথভাবে অবহিত না করেই কাজ করা হয়েছে। শুকনো বালুর পরিবর্তে ভেজা বালু ব্যবহার এবং শক্ত কাঠের বল্লার পরিবর্তে মেহগনিগাছের ডাল ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে। প্রকল্প তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের সহযোগিতায় ঠিকাদার এসব অনিয়ম করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

কাজ বন্ধের পরও অনিয়মের অভিযোগ

 

স্থানীয় বাসিন্দারা জানান, কাজ চলাকালে অনিয়মের অভিযোগ তুলে বাগজান গ্রামের কয়েকজন সচেতন ব্যক্তি স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে একবার কাজ বন্ধ করে দেন। পরে এলাকাবাসীর অভিযোগ উপেক্ষা করে এবং প্রকল্পের প্রাক্কলন সম্পর্কে বিস্তারিত না জানিয়েই ঠিকাদার কাজ শেষ করেন বলে তাঁদের দাবি।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ রয়েছে।

 

বাগজান গ্রামের আশরাফুল ইসলাম আকন্দ বলেন, “বিদ্যালয় রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের খবর শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু ঠিকাদার এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে নিজের মতো করে কাজ শুরু করায় হতাশ হয়েছি। প্রাক্কলন সম্পর্কে কাউকে কিছু জানতে দেওয়া হয়নি। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করবেন। অনিয়ম প্রমাণিত হলে ঠিকাদারকে শাস্তির আওতায় আনার দাবি জানাই।”

 

একই গ্রামের পুতুল মিয়া বলেন, “কাজে কী করা হয়েছে, তা এখন আর বলার অপেক্ষা রাখে না। পানি কমে যাওয়ায় পুরো চিত্র দেখা যাচ্ছে। এভাবেই দেশের টাকা লুটপাট করা হয়—এই কাজ দেখলেই তা বোঝা যায়।”

 

ভেজা বালু ব্যবহারের অভিযোগ ইউপি সদস্যেরও

 

তিয়শ্রী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ বলেন, “ঠিকাদার একদিন আমাকে ডেকে একটি বালুর বস্তা ওজন করে দেখান। ব্যাগে ২৮০ কেজি বালু ছিল। তবে জিও-ব্যাগে ভেজা বালু দেওয়া হয়েছে। প্রাক্কলনে কী আছে, তা আমি জানি না।”

 

অভিযোগকারী হোসাইন কবির বলেন, “বাগজান বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়ম বললে ভুল হবে, এখানে এক কথায় সাগরচুরি হয়েছে। এই কাজে ঠিকাদারকে টাকার বিনিময়ে সহযোগিতা করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান। আশা করি, কর্তৃপক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।”

 

তবে ঠিকাদারের প্রতিনিধি উজ্জ্বল তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে, ডিসি স্যার অভিযোগ পেয়ে তাঁদের ডেকেছেন। তবে আমরা কাজে কোনো অনিয়ম করিনি।”

 

অভিযোগ অস্বীকার প্রকৌশলীর, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের

 

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, “কোনো প্রকল্প দেওয়ার ক্ষমতা আমার নেই। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী স্যারের বক্তব্য নিতে পারেন।”

 

বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, “বিভিন্ন গণমাধ্যমে অনিয়মের সংবাদ প্রকাশের পর ঠিকাদার বালুভর্তি জিও-ব্যাগ নদীতে ফেলার সময় আমাকে ও বিদ্যালয়ের পিয়নকে ডেকে নিয়েছেন। তবে এর আগে বল্লাসহ যেসব উপকরণ ব্যবহার করা হয়েছে, সেগুলো পরিবর্তন করা হয়নি। জিও-ব্যাগে ভেজা বালু দেওয়া হয়েছে। কয়েক দিন হলো কাজ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রাক্কলন সম্পর্কে কিছুই জানতে পারিনি।”

 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “মদন উপজেলার বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নদীভাঙন প্রতিরোধ প্রকল্পে অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে।”

 

স্থানীয়দের দাবি, বিদ্যালয়টি নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষায় প্রকল্পের কাজের মান, ব্যবহৃত উপকরণ ও ব্যয়ের হিসাব নিরপেক্ষভাবে যাচাই করা হোক। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

আরও খবর

news image

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

news image

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

news image

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

news image

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

news image

ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news image

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

news image

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা