টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: ০৯ অক্টোবার ২০২৬ ১২:৩৭ এ.এম
ছবি: টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের সম্ভাবনার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক ও এসআরবির প্রতিনিধির যৌথ পরিকল্পনা ও নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-১০ থেকে প্রায় ৭০০ গজ পূর্ব দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার ‘মন্দিরের জোড়া’ নামক স্থানে মঞ্জু মেম্বারের প্রজেক্টসংলগ্ন কেওড়া বাগানে অবস্থান নেয়।
পরে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ওই কেওড়া বাগানে আসতে দেখা যায়। যৌথ আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা মাদক কাদামাটির নিচে লুকিয়ে রেখে পাশের কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।
এরপর যৌথ আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে বিশেষভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের
সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি
ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়
পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা