সিলেট জেলা প্রতিনিধি: ১০ অক্টোবার ২০২৬ ০২:৪৭ পি.এম
ছবি: সিলেট জেলা প্রতিনিধি
সিলেটে প্রশিক্ষণ কর্মশালায় আরিফুল হক চৌধুরী
শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, কলকারখানায় কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধে কার্যকর পরিদর্শন কার্যক্রম জোরদার করতে হবে।
শনিবার (১০ অক্টোবর) সিলেটের রোজ ভিউ হোটেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) শ্রম পরিদর্শকদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তাবিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
মন্ত্রী বলেন, দেশের অনেক কারখানায় এখনো অগ্নিনির্গমন পথের অভাব, বৈদ্যুতিক ত্রুটি এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। এসব ঝুঁকি দূর করতে শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে এবং কারখানার নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে কার্যকর রাখতে হবে।
তিনি আরও বলেন, কারখানা পরিদর্শনের সময় লাইসেন্সের ঘাটতি কিংবা নিরাপত্তাবিধি লঙ্ঘনের বিষয় নজরে এলে তা যথাযথভাবে নথিভুক্ত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দুর্ঘটনায় একজন দক্ষ শ্রমিকের মৃত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, দেশের অর্থনীতি ও উৎপাদনশীলতার জন্যও বড় ধরনের ক্ষতি।
শ্রম পরিদর্শকদের দায়িত্ব পালনে স্বাধীনতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, পরিদর্শকদের দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা গ্রহণযোগ্য নয়। কোনো কারখানা পরিদর্শনে বাধা দেওয়া হলে বা দায়িত্ব পালনে অসহযোগিতা করা হলে তা মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া কর্মকর্তাদের উৎসাহিত করা হবে। অন্যদিকে, পরিদর্শন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম কিংবা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শ্রমিকের মর্যাদা রক্ষা, শ্রম আইন যথাযথভাবে প্রয়োগ এবং এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ ছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ বাস্তবায়নের উদ্যোগ জোরদার করার পাশাপাশি সময়োপযোগী শ্রম পরিদর্শন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের টেকনিক্যাল অফিসার ওলে জাস্টেনসেন এবং সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়
কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল
টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব
কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল
চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার
নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার
ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া
রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার
মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে
টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন
পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির
টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের