শ্রীমঙ্গলের সময়

পিসিডিতে বড় নিয়োগ, ৯ পদে নেওয়া হবে ২২০ জন

চাকরি-বাকরি · 2026-11-01T09:57:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টে (পিসিডি) ৯ ক্যাটাগরির পদে মোট ২২০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন। নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করেছে সংস্থাটি।

বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টে (পিসিডি) ৯ ক্যাটাগরির পদে ২২০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদভেদে শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। স্থায়ী হওয়ার পর সর্বসাকল্যে বেতন ২৫ হাজার থেকে ৪৭ হাজার ৫৫০ টাকা পর্যন্ত। নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিচালক (মাইক্রোফাইন্যান্স) পদে একজন নেওয়া হবে। এ পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এলাকা ব্যবস্থাপক পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। এ পদে শিক্ষানবিশকালে মাসিক বেতন ৪৫ হাজার টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে ৪৭ হাজার ৫৫০ টাকা।

এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদে শিক্ষানবিশকালে মাসিক বেতন ৪০ হাজার টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে ৪৩ হাজার ৮৫০ টাকা। শাখা ব্যবস্থাপক পদে নেওয়া হবে ২৮ জন। এ পদে শিক্ষানবিশকালে বেতন ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে বেতন ৪৩ হাজার টাকা।

অডিট অফিসার পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩০ হাজার টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে ৩৩ হাজার টাকা। ফিল্ড সুপারভাইজার পদে ২০ জন নেওয়া হবে। এ পদে শিক্ষানবিশকালে বেতন ২৮ হাজার টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে ৩৩ হাজার টাকা।

সিনিয়র ক্রেডিট অফিসার পদে ৬০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৮ হাজার টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে ৩৩ হাজার টাকা। ক্রেডিট অফিসার পদে সবচেয়ে বেশি ৮০ জন নেওয়া হবে। এ পদে শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৫ হাজার টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে ২৮ হাজার টাকা। তবে এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকালে বেতন ২০ হাজার টাকা এবং স্থায়ী হলে ২৫ হাজার টাকা।

এ ছাড়া হিসাবরক্ষক কাম আইটি সহকারী পদে ১৫ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে শিক্ষানবিশকালে মাসিক বেতন ২২ হাজার টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে ২৬ হাজার টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের হাতে লেখা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মোড়, পাবনা-৬৬০০।

আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০২৬।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত