শ্রীমঙ্গলের সময়

লং মার্চের পথসভায় জামায়াতের আমির ‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই আমাদের লক্ষ্য’

সারাদেশ · 2026-10-31T17:55:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​স​বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।​তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত একটি মানবিক, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই লড়াইয়ে আমরা দেশের সকল মানুষকে পাশে চাই।”​শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ১১ দলীয় জোটের ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া’ লংমার্চ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে আয়োজিত এক অনির্ধারিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।​পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যেই আমরা ৭ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। দেশের প্রয়োজনে ও জনগণের স্বার্থে যেকোনো মুহূর্তে এই ৭ দফা এক দফায় রূপ নিতে পারে। সেই এক দফার চূড়ান্ত আন্দোলনের জন্য দেশবাসীকে সর্বাত্মক প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।”​এর আগে গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় জোটের এই লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় জামায়াতে ইসলামী ও এনসিপিসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত