শ্রীমঙ্গলের সময়

জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে শাহিন শিকদারের ইসলামী আন্দোলনে যোগদান

সারাদেশ · 2026-10-31T12:13:59.000000Z · সিনিয়র রিপোর্টার


​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শাহিন শিকদার শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।​শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।​যোগদানকারী মো. শাহিন শিকদার নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং নিউ ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।​স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শাহিন শিকদার এর আগে গারুড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি তাঁর অনুসারী শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।​এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী হওয়ার লক্ষ্যেই তাঁর এই রাজনৈতিক দল পরিবর্তন—এমনটাই জানিয়েছে একটি সূত্র।​মো. শাহিন শিকদারের এই যোগদানকে কেন্দ্র করে গারুড়িয়া ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে এক নতুন সমীকরণ ও আলোচনার সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে তাঁর প্রার্থিতা ও দলবদল কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে নানা মহলে চলছে জোর চর্চা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত