শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে ইয়াবা, গাঁজা ও টাকাসহ মাদক ব্যবসায়ী আটক, পলাতক ১

সারাদেশ · 2026-11-03T10:48:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প।​সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য ও নগদ টাকার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে অভিযানের সময় নাইমুরের সাথে থাকা অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।​র‍্যাব আরও জানায়, এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।​পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত