শ্রীমঙ্গলের সময়

কমলগঞ্জে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপিত: আদর্শ দুই চালককে সম্মাননা স্মারক প্রদান

সিলেটের খবর · 2026-10-28T19:07:00.000000Z · প্রতিবেদক, কমলগঞ্জ


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখা, ট্রাফিক আইন মেনে চলা ও সচেতনতা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ দুই জন আদর্শ ও দক্ষ চালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা এই উদ্যোগ নেয়।​সম্মাননাপ্রাপ্ত দুই চালক হলেন—সিএনজি চালিত অটোরিকশাচালক মো. বসির আহমদ এবং পিকআপচালক মো. সাইদুল ইসলাম চঞ্চল।​বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।​কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম।​অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কেবল কঠোর আইন প্রণয়ন ও এর প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য চালকদের নিজস্ব সচেতনতা, দক্ষতা এবং ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা অত্যন্ত জরুরি।​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি রাজীব আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠপোষক অলি খান, নিসচা কমলগঞ্জ শাখার উপদেষ্টা ও ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নিসচা কমলগঞ্জ শাখার উপদেষ্টা আসহাবউজ্জামান শাওন, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আলম, সহ-সভাপতি পিন্টু দেবনাথ, সাবেক সহ-সভাপতি সাব্বির এলাহি প্রমুখ।​এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা, পিআইও, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার, আনসার ও ভিডিপি কর্মকর্তা, নিসচা কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, পৃষ্ঠপোষক এ কে এম সালাম, সহ-সভাপতি এবাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. হোসাইন, অর্থ সম্পাদক হোসাইন আহমেদ, কার্যনির্বাহী সদস্য আবু বাশার, সাংবাদিক মোনায়েম খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত