শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজারের রাজনগর সিএনজিচালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিলেটের খবর · 2026-11-18T09:04:04.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার


মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজিচালক মোছব্বির মিয়া (২০) হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম শামসাদ বেগম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
​দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি দুজন পলাতক রয়েছেন।
​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
​উপস্থিত আসামিরা:
​তাজুল ইসলাম (পিতা: মৃত আকদ্দছ আলী, গ্রাম: ভোগপাড়া, উপজেলা: জুড়ী)​টিপু আহমদ (পিতা: বশির আহমদ, ঠিকানা: জুড়ী স্টেশন রোড)​ফরমুজ মিয়া (পিতা: আব্দুল মতিন, গ্রাম: বেলাগাঁও)​নুরুদ্দিন (পিতা: আব্দুল মতলিব, গ্রাম: চমজক লতা)
​পলাতক আসামিরা:
​বশির আহমদ ওরফে বসু (পিতা: মনু মিয়া, গ্রাম: বেলাগাঁও)​খোরশেদ মিয়া (পিতা: আব্দুল হামিদ, এলাকা: কন্টিনালা)
​মামলার বিবরণ
​মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের আত্তর মিয়ার ছেলে সিএনজিচালক মোছব্বির মিয়া (২০) প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন (সিএনজি নম্বর: মৌলভীবাজার-থ-১১-১২৬০)। তবে ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি এবং তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
​পরদিন ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ থানাধীন শমশেরনগরের পি অ্যান্ড এস ইউনিট, বাংলাদেশ বিমানবাহিনীর আওতাধীন আকাশী বাগান থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবার মরদেহটি সিএনজিচালক মোছব্বিরের বলে শনাক্ত করেন।
​এই ঘটনায় সিএনজির মালিক ও রাজনগরের পাঠানটুলা গ্রামের মৃত এরশাদ খানের ছেলে ইয়াছিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজনগর থানায় একটি হত্যা মামলা (নম্বর- ০৬, তারিখ: ১৮/০৯/২০০৮) দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
​রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া
​রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, "ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের মধ্য দিয়ে আলোচিত এই হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ সন্তুষ্ট।
​এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত