বাজারে এলো নতুন স্মার্টফোন হেলিও ১৫০
প্রযুক্তি · 2026-11-15T13:21:17.000000Z · মেইল ডেস্ক
দেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও এবার নিয়ে এলো ৭০০০ এমএএইচ ব্যাটারির নতুন একটি স্মার্টফোন হেলিও ১৫০। ৮ জিবি র্যাম, আধুনিক ডিজাইন, অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার এ স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র ২৭ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া ফোনটিতে আছে মিডিয়াটেকের প্রিমিয়াম ক্যাটেগরির চিপসেট হেলিও জি ২০০ এবং অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড-১৬, যা ভবিষ্যৎ এ আপডেট এর মাধ্যমে অ্যান্ড্রোয়েড ১৭ হবে।
হেলিও ১৫০-এর অন্যতম আকর্ষণ এর ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১ দশমিক ৫কে অ্যামোলেড ডিসপ্লে। ১২৬০×২৮০০ পিক্সেল রেজল্যুশনের এই ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপথ এবং সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে উজ্জ্বল ও প্রাণবন্ত ভিজুয়াল। ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও ডিসপ্লেটিকে দিয়েছে আরও আকর্ষণীয় ও বিস্তৃত ভিউ। চোখের স্বাচ্ছন্দ্য বিবেচনায় এতে রয়েছে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও উন্নত ডিমিং সুবিধা। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এ স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ সিলিকন অ্যানোড ব্যাটারি, যাতে রয়েছে ১০ শতাংশ সিলিকন কনটেন্ট।