শ্রীমঙ্গলের সময়

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার হওয়া ছাত্রদল নেতাকে অব্যহতি

রাজনীতি · 2026-10-26T12:37:58.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জের সীমান্তে মাদকসহ গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা আমান উল্লাহ উদয়েেক দল থেকে অব্যহতি দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জৃুবাইদুল ইসলাম শামীম ও সদস্য সচিব বায়োজিদ আল আমিন স্বাক্ষরিত পত্রে তাকে দলের পদ থেকে অব্যহতি দেয়া হয়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে অব্যহতি দেয়ার কথা জানানো হয়। উল্লেখ্য গত শনিবার রাতে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়সহ ৫ জনকে ২১৭ বোতল মদসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।জানা যায়,গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়, বৈষ্টমপাড়া গ্রামের সুজাত মিয়া,সিফাত,গাজীপুৃর জেলার জয়দেবপুরের রুবেল মিয়া ও নিলাক্ষিয়া ইউনিয়নের জানকীপুর মির্ধাপাড়ার ফুরকান হোসেনকে গ্রেফতার করা হয়। মামলায় দায়েরের পর রোববার তাদের আদালতে পাঠায় পুলিশ। আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীম বলেন, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল সব সময় মাদকের বিরুদ্ধে। মাদকমুক্ত বকশীগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার। ছাত্রদল নেতা উদয় সব সময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে গ্রেফতার হওয়ায় আমান উল্লাহ উদয়ের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক তাকে অব্যহতি দেয়া হয়েছে। তবে আমাদের ধারনা মাদক কারবারীরাই উদয়কে ফাসিঁয়েছে। তাই বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত