শ্রীমঙ্গলের সময়

পাবনার ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সারাদেশ · 2026-10-29T22:33:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪:৩০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিএনপির উপজেলা কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চ চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​অতিথি ও নেতৃবৃন্দের উপস্থিতি​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​জহুরুল ইসলাম বকুল — সাবেক সভাপতি, ফরিদপুর উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।​ভিপি আব্দুল হাকিম খান — সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব, ফরিদপুর উপজেলা বিএনপি।​আলহাজ্ব আবু তাহের — সভাপতি, ফরিদপুর পৌর বিএনপি।​এনামুল হক — সাধারণ সম্পাদক, ফরিদপুর পৌর বিএনপি।​আব্দুল খালেক — সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর পৌর বিএনপি।​অনুষ্ঠানের সভাপতিত্ব ও পরিচালনা​অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন ফরিদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আলী হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক আলফাজ আহমেদ (আলমাস)।​উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরাগ আহমেদ কাকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী নয়ন, আব্দুল খালেক, শামীম হাসান, রাশেদুজ্জামান রানা এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় বাবু রিংকু।​এছাড়াও ইউনিয়ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:​শফিকুল ইসলাম (আহ্বায়ক) ও মিলন হোসেন (সদস্য সচিব), হাদল ইউনিয়ন যুবদল।​প্রিন্স (সদস্য সচিব), পুংগলী ইউনিয়ন যুবদল।​লাল চাঁদ (আহ্বায়ক), বিএল বাড়ী ইউনিয়ন যুবদল।​যুবদল নেতা মনিরুজ্জামান মনির (ফরিদপুর ইউনিয়ন), ইমন (বিএল বাড়ী ইউনিয়ন) এবং বাবলু (বনওয়ারী নগর ইউনিয়ন)।​সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালেদ মোশাররফ বাবু ও সদস্য সচিব আলমাহামুদ হোসাইন; উপজেলা কৃষক দলের সদস্য সচিব ফিরোজ সরকার; উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজন ও সদস্য সচিব হায়দার আলী মিয়া; পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান সরদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।​বক্তাদের বক্তব্য​আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বাংলাদেশ ও বিএনপির আগামী দিনের সুখ, শান্তি ও সমৃদ্ধি নির্ভর করছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ওপর। বিগত ১৭ বছর ধরে যুবদলের নেতাকর্মীরা নানা নির্যাতন সহ্য করেছেন, চাকরি পাননি এবং স্বাধীনভাবে ব্যবসাবাণিজ্য করতে পারেননি। ইনশাল্লাহ, আগামী দিনে যুবদলের এই ত্যাগী নেতাকর্মীদের চাকরি ও ব্যবসার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে।"​তিনি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তাঁর বক্তব্য শেষ করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত