শ্রীমঙ্গলের সময়

ডেঙ্গু প্রতিরোধে গৌরীপুরে পরিচ্ছন্নতা অভিযান

স্বাস্থ্য · 2026-10-31T13:18:34.000000Z · স্টাফ রিপোর্টার

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্য সামনে রেখে গৌরীপুর পৌর প্রশাসন ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এবিএম কাউছার জামান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা।

অভিযানে অংশগ্রহণকারীরা পৌর শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. কামাল উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সহসভাপতি মো. আলী হায়দার রবিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেন ও সহসভাপতি মো. হুমায়ূন কবির।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ঐক্য ফোরামের সদস্য মো. আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন শাহীন, আরিফ আহম্মেদ, সুপক রঞ্জন উকিল, জিএম ফজলুর রহমান, মো. মতিউর রহমান খান, মো. জহিরুল হুদা লিটন, মো. আশিকুর রহমান, মো. মাহফুজুর রহমান, মো. আব্দুর রউফ দুদু, শামীম হোসেন আলভি ও আতাউর রহমান সোহেল।

পৌরসভার পক্ষে উপস্থিত ছিলেন কনজারভেন্সি ইন্সপেক্টর ফজলুল করিম মিলন, হিসাব সহকারী তোফাজ্জল হোসেন লিটন, কামরুল, দেওয়ান, উৎপল ও সুজানুলসহ সংশ্লিষ্ট কর্মচারীরা।

আয়োজকেরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য নাগরিকদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নিয়মিত বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে মশার বংশবিস্তার অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের যৌথ উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত