শ্রীমঙ্গলের সময়

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারাদেশ · 2026-10-26T11:40:13.000000Z · স্টাফ রিপোর্টার

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ইজিবাইকচালক পালিয়ে যান।

নিহত নারীর পরিচয় জানা যায়নি। তিনি পথচারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা জানান, ইজিবাইকটিতে তাঁরা তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা পার হয়ে কিছুটা সামনে যাওয়ার পর এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। ইজিবাইকটি ঘটনাস্থলের কাছে একটি বাড়ির সামনে পড়ে রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী (১৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ প্রেমিকসহ তিন যুবককে আটক করেছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক

নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদকসহ ফারুক মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা মাদকের মূল্য ২১ লাখ ৮১ হাজার টাকার বেশি।

নেত্রকোনার দুর্গাপুরে ৩৭ বছর বয়সী এক পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। পরে ভুক্তভোগী থানায় গিয়ে মামলা করেন।

কখনো ফেরিওয়ালা, কখনো চায়ের দোকানি, কখনো জুতা সেলাইকারী মুচি; আবার কখনো পাগলের ছদ্মবেশে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াতেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। উদ্দেশ্য ছিল মাদক, চোরাচালান, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের কারবার ও বালু-পাথরের ব্যবসা ঘিরে গড়ে ওঠা অপরাধজগতের তথ্য সংগ্রহ করা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত