শ্রীমঙ্গলের সময়

খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু

সারাদেশ · 2026-10-26T11:30:19.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, ওই গ্রামের রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুময়রা (৬)।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্লাস্টিক বোতলজাতকরণ বড় শ্যাম্পু বোতল শেষ হয়ে গেলে আবর্জনা হিসাবে ঘরের এক কোণে রেখে দেয় নিহত দুই শিশুর স্বজনরা। ঘটনার দিন সকাল ১০টায় ওই মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতল বের করে নিহত মাহমুদ হাসান সাজিত, হুমায়রাসহ তিন শিশু প্লাস্টিকের হাড়ি পাতিল নিয়ে খেলাধুলা করছিল। 

ওই শ্যাম্পুর ফেনা দিয়ে প্লাস্টিকের হাড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করছিল। আবার নোংরা করছিল। খেলাধুলার একপর্যায়ে ওই মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ভরে ফেনা তৈরি করে। পরে ওই ফেনাসহ শ্যাম্পুর বোতলের পানি পান করে। এতে তিন শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুর স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান সাজিতকে মৃত ঘোষণা করেন।

 নিহত হুমায়রাসহ আরেক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে হুমায়রা ও অপর শিশুকে হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রার মৃত্যু হয়।

 তবে, অপর শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে। এসআই আনোয়ার হোসেন বলেন, পুলিশকে জানালে ঝামেলা হতে পারে ভেবে পারিবারের কেউ বিষয়টি থানায় জানায়নি। পরে রাত ১১টার দিকে সংবাদকর্মীরা ফোন করে বিষয়টি জানতে চাইলে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তবে, নিহত শিশুদের স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত