ফুলবাড়ীতে নাজমুলের চলার পথ সহজ করতে মানবিক উদ্যোগ
সারাদেশ · 2026-10-26T16:52:26.000000Z · জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী নাজমুলকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুস ছালাম সুজার উদ্যোগে তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী নাজমুলের চলাচল সহজ করতে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর শিমুলবাড়ী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুস ছালাম সুজার উদ্যোগে তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে নাজমুলকে দৈনন্দিন চলাফেরায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। তাঁর চলাচল সহজ করা এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
হুইলচেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. শিফায়েত হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা ও দলটির মনোনীত শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ সরকার (চাঁদ), জামায়াতের যুব বিভাগের শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাক, নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মো. তাজুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সহায়তা একজন প্রতিবন্ধী ব্যক্তির চলাচল ও দৈনন্দিন জীবনযাপন অনেকটাই সহজ করতে পারে। তাঁদের মতে, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা মানবিক মূল্যবোধকে শক্তিশালী করে। পাশাপাশি এসব উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত হতেও সহায়তা করে।