শ্রীমঙ্গলের সময়

ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

সারাদেশ · 2026-11-16T13:19:04.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ৭ নম্বর হরিরামপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক।

সোমবার (১৬ নভেম্বর) ত্রিশাল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হরিরামপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার অভিযোগের বিস্তারিত এবং ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত