শ্রীমঙ্গলের সময়

টেকনাফের হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত

সারাদেশ · 2026-11-16T12:16:08.000000Z · সিনিয়র রিপোর্টার


​কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


​সোমবার (১৬ নভেম্বর ২০২৬) টেকনাফ উপজেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস শরীফের যৌথ স্বাক্ষরে নবগঠিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


​অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন সব ওয়ার্ডের কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।


​সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও বেগবান হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত