রবিবার ১১ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধি: ১০ অক্টোবার ২০২৬ ০৩:৩৪ পি.এম

শ্রীমঙ্গল ছবি: কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালক সুমন মিয়া (৩৫)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে নিহত ছাত্রীর ব্যবহৃত আইফোন উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর গ্রামের উত্তরপাড়ায় ধানক্ষেতের আইলের পাশে এক কিশোরীর মরদেহ পড়ে থাকার খবর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আসে। খবর পেয়ে লালমাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্তকরণসহ আইনগত কার্যক্রম শুরু করে। পরে নিহতের বাবা মরদেহটি শনাক্ত করেন।

 

নিহত জান্নাতুল তাজমিনের স্থায়ী বাড়ি যশোর জেলায়। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত সে। জান্নাতুল নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

এ ঘটনায় লালমাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সিএনজিচালক সুমন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জান্নাতুল পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্সের বাসায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। চালক সুমন মিয়ার সঙ্গে ৩০০ টাকা ভাড়া ঠিক হয়। অটোরিকশায় ওঠার পর কিছু দূর গিয়ে জান্নাতুল চালককে ১০০ টাকা দিয়ে কলা ও রুটি কিনে আনে।

 

পরে শর্টকাট পথে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে সুমন মিয়া নূরজাহান হোটেলের সামনে থেকে ইউটার্ন নিয়ে চাঁদপুরগামী সড়ক ধরে বিজরা বাজার হয়ে একটি নির্জন স্থানে চলে যান।

 

পুলিশ জানায়, নির্জন স্থানে পৌঁছে চালক অটোরিকশা বন্ধ করে দিলে জান্নাতুল ভয় পেয়ে স্থানটি সম্পর্কে জানতে চায়। এটি রেসকোর্স নয় বুঝতে পেরে সে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় সুমন তাকে আটকানোর চেষ্টা করলে জান্নাতুল চিৎকার শুরু করে। একপর্যায়ে সুমন তার গামছা জান্নাতুলের গলায় পেঁচিয়ে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে জান্নাতুল দুর্বল হয়ে পড়ে।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সুমন মিয়া জানিয়েছেন, তিনি জান্নাতুলকে ধর্ষণ করেন। পরে তাকে ধানক্ষেতে নিয়ে উপুড় করে মাথা পা দিয়ে চেপে ধরে হত্যা করেন।

 

পুলিশ আরও জানায়, ঘটনার পর জান্নাতুলের হাতব্যাগ থেকে তার ব্যবহৃত আইফোন নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে রাখেন সুমন। এরপর ঘটনাস্থলে অটোরিকশাটি রেখে কাচিকাটা মসজিদের সামনে একটি পুকুরে গোসল করেন তিনি। পরে অন্য একটি ভাড়ায় চালিত সিএনজিতে করে বাখরাবাদ এলাকায় যান।

 

সেখানে একটি পুকুরপাড়ের জঙ্গলে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যান সুমন মিয়া। পরদিন ৯ অক্টোবর চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে নিহত জান্নাতুলের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করে পুলিশ।

আরও খবর

news image

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব

news image

কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল

news image

চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার

news image

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

news image

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

news image

ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

news image

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

news image

স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার

news image

ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার

news image

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী

news image

টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

news image

শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি

news image

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া

news image

রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

news image

মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

news image

লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ

news image

হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

news image

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে

news image

টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন

news image

পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির

news image

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

news image

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

news image

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

news image

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

news image

ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news image

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

news image

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু