টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: ১০ অক্টোবার ২০২৬ ০২:৩২ পি.এম
ছবি: টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
মোহাম্মদ হোসাইন,
কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় দমদমিয়া জাহাজঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘জনসাধারণ, উখিয়া-টেকনাফ’ এবং ‘টেকনাফ দূরপাল্লার বাস ব্যবস্থাপক সমবায় সমিতি’—এই দুটি ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিভিন্ন দাবিসংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও রাজনৈতিক দলের নেতারা।
বক্তারা বলেন, টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপের বাসিন্দাদের যাতায়াত এবং পর্যটনকেন্দ্রিক কার্যক্রমে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালু করা হলে দ্বীপবাসীর যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পর্যটনশিল্প ও পরিবহন খাতের সঙ্গে জড়িত মানুষের জীবিকা সচল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তাঁরা আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপের মানুষের দৈনন্দিন যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল রাখতে দমদমিয়া জাহাজঘাটের গুরুত্ব অপরিসীম। তাই স্থানীয় জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বক্তারা একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রচলিত সরকারি বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, পরিবেশ সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রেখেই পরিকল্পিতভাবে এ নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।
মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ, দ্বীপের মানুষের যাতায়াতের প্রয়োজনীয়তা এবং পর্যটনসংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কর্তৃপক্ষ এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব
কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল
চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার
নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার
ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া
রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার
মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে
টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন
পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির
টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের
সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি
ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়
পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু