ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ১০ অক্টোবার ২০২৬ ০৩:০০ পি.এম
ছবি: ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা সেলুন প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ বাসস্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ১০ নম্বর জাফরাবাদ ইউনিয়নের সুবন্দী (গুচ্ছগ্রামসংলগ্ন) এলাকার আবু সাইদ (৩৮), পিতা দীন ইসলাম দীনু এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পশ্চিম বাহকুড় (ব্যান্ডেজ মিলসংলগ্ন) এলাকার সুজন চন্দ্র শীল (৩০), পিতা মৃত মানিক চন্দ্র শীল।
অভিযানকালে গ্রেপ্তার দুজনের কাছ থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা সেলুন প্রাইভেটকার জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়
কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল
টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব
কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল
চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার
নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার
ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া
রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার
মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে
টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন
পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির
টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের