শ্রীমঙ্গলের সময়

পাবনার ফরিদপুরে মরহুম রওশন আলী সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সারাদেশ · 2026-11-01T18:33:15.000000Z · স্টাফ রিপোর্টার


​পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।​উপজেলার বিলচান্দক খেলার মাঠে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাবুল আক্তারের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় ক্রীড়াব্যক্তিত্ব মরহুম রওশন আলী সরদার স্মরণে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।​টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি ও আয়োজক চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাবুল আক্তার বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।​এ সময় তিনি বলেন, "যুবসমাজকে রক্ষা করতে এবং তাদের একতাবদ্ধ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার দিকে ধাবিত করতে হবে।"​তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের রায়ে চেয়ারম্যান নির্বাচিত হলে যুবসমাজের কল্যাণে খেলাধুলার মান উন্নয়ন ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণের ধারাবাহিকতা আরও ব্যাপকভাবে অব্যাহত রাখবেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত