শ্রীমঙ্গলের সময়

বিনামূল্যে সার ও সরিষা বীজ পেলেন গৌরীপুরের ২৭০০ কৃষক

সারাদেশ · 2026-11-16T11:03:48.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনংসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার ও উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ দেয়া হয়েছে।

রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০২৬-২৭ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৭০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি উচ্চ ফলনশীন সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা প্রণোদনার সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, দেশে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে স্থানীয় ভাবে সরিষা উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারের পক্ষ থেকে রবি মৌসুমে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। আজকের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফসল ফলনে সহায়তা করবে

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক। তিনি বলেন, আমন ধান কাটার পর ও বোরো ধান রোপণের মধ্যবর্তী সময়টা কৃষকদের জমি খালি পড়ে থাকে। তাই এই সময়টাতে কৃষকের সরিষা আবাদ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সরিষার আবাদ বৃদ্ধির লক্ষে গৌরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজকে ২ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেয়া হয়েছে। কৃষকরা যেন সরিষার ভালো ফলন পায় সেজন্য আমাদের কৃষি বিভাগের কর্মকর্তারা সরিষা বীজ রোপণ থেকে উৎপাদন পর্যন্ত সার্বিক পরামর্শ দিয়ে তাদের পাশে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র উপসহকারী কৃষি অফিসার শরীফুল ইসলাম।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার কাওছার আহম্মদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার আবু রায়হান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত