শ্রীমঙ্গলের সময়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াড ও চিত্রকূট প্রতিযোগিতা

সারাদেশ · 2026-11-04T13:53:43.000000Z · স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেনারেল নলেজ অলিম্পিয়াড-২০২৬’ ও চিত্রকূট লিখন প্রতিযোগিতা। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১০ জন শিক্ষার্থী অংশ নেন।

আজ বুধবার ‘অদম্য বাংলাদেশ’-এর আয়োজনে এবং জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ, খেলাধুলা ও সমসাময়িক আন্তর্জাতিক বিষয়াবলির ওপর নিজেদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার বিজয়ীদের নাম পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মাশরাফি মর্তুজা। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। জ্ঞান, মেধা ও মননে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আয়োজকেরা।

নিকলী উপজেলার নয়াপাড়া গ্রামের এক সাধারণ পরিবারের অল্প বয়সী বধূ জাইতুন। প্রসবের সম্ভাব্য তারিখের প্রায় দেড় মাস অবশিষ্ট থাকতেই হঠাৎ দেখা দেয় তীব্র শ্বাসকষ্ট। গ্রামীণ জনপদের প্রথাগত ধারণার বশে নিয়মিত চিকিৎসকের কাছে না যাওয়ার খেসারত হিসেবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি চলে যায় চরম বিপর্যয়ের মুখে। তবে...

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও সৌরবিদ্যুৎ উৎপাদনে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। আজ মঙ্গলবার বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সরকারি প্রতিষ্ঠান ও জেলা প্রশাসকের কার্যালয়গুলোর মধ্যে কিশোরগঞ্জ ডিসি অফিস সর্বোচ্চ

কিশোরগঞ্জের ভৈরব বাজার উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোছা. মোস্তারি কাদেরীর বিরুদ্ধে। এ খবরে ক্ষোভ প্রকাশ করে উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গা রক্ষা এবং প্রতিষ্ঠানটিকে...

কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবাসহ আটক এক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত