প্রধানমন্ত্রীর খুলনা সফর: কেএমপির ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনারের কঠোর নিরাপত্তা নির্দেশ
সারাদেশ · 2026-11-04T13:53:18.000000Z · সিনিয়র রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সার্বিক দিকনির্দেশনা দেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার সফরকে কেন্দ্র করে সবাইকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।তিনি বলেন, "হেলিপ্যাড, স্টেডিয়ামসহ নির্ধারিত গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিজ নিজ অবস্থানে সতর্ক থাকতে হবে। ভিভিআইপি বহর যাত্রা শুরু করলে সংশ্লিষ্ট সবাইকে পূর্ণ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বহর অতিক্রমের পরও হেলিকপ্টার উড্ডয়ন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কেউ দায়িত্বস্থল ত্যাগ করতে পারবেন না।দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ কমিশনার বলেন, "দায়িত্বস্থলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকা পুলিশের পেশাদারিত্বের পরিপন্থী।" এছাড়া অপ্রয়োজনীয় কথাবার্তা বা গল্পগুজব পরিহার করে নিজ নিজ দায়িত্বে মনোযোগী হওয়া এবং যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য বা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে ইনচার্জ অথবা কন্ট্রোল রুমকে অবহিত করার নির্দেশ দেন তিনি।উক্ত ব্রিফিং প্যারেডে কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা — অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)এম. এম. শাকিলুজ্জামান — ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্, ভারপ্রাপ্ত)-সহ কেএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।