দেশের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না
জাতীয় · 2026-11-02T02:58:00.000000Z · ডেস্ক রিপোর্ট
জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ সোমবার নাটোরের বড়াইগ্রামের আটটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর থাকবে বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ সোমবার (২ নভেম্বর) নাটোরের বড়াইগ্রামের আটটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এসব এলাকার গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ তথ্য জানিয়েছে। সমিতির সদর দপ্তর কার্যালয়ের আওতাধীন বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের অধীন গ্রামগুলোতে এ বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা গ্রামগুলো হলো—ধলা, কদিম ছিলান, দাইড়পাড়া, মানিকপুর, সেকছিলান, পুকুরপাড় ছিলান, ডাঙ্গাপাড়া ছিলান ও ঘাটছিলান।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
তবে কাজের বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।