স্পেনের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ শিক্ষার্থীদের, তথ্য জমা দিতে হবে যেভাবে
শিক্ষা · 2026-11-03T08:33:00.000000Z · ডেস্ক রিপোর্ট
স্পেনের ইউনিভার্সিদাদে দা কোরুনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় ইরাসমাস প্লাসের (Erasmus+ KA171) অধীনে শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ কর্মসূচিসংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য আগামী ৯ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক অফিসে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফারের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্পেনের ইউনিভার্সিদাদে দা কোরুনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারকের আওতায় ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস (Erasmus+ KA171) কর্মসূচির অধীনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কর্মসূচিসংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য আগামী ৯ নভেম্বর ২০২৬-এর মধ্যে জমা দিতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক অফিস।
সোমবার (২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম, শিক্ষার্থী পরিচিতি নম্বর, বিভাগ বা ইনস্টিটিউটের নাম, ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্পেনের ইউনিভার্সিদাদে দা কোরুনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারকের আওতায় শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ও অর্জিত ফলাফলের স্বীকৃতির বিষয়টি বিবেচনায় নিয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফারসংক্রান্ত সুবিধা নিশ্চিত করতে একটি কমিটি গঠনের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যাতে যথাযথভাবে মূল্যায়িত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য আগামী ৯ নভেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক অফিসে জমা দিতে হবে। অফিসটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় উপাচার্যের কার্যালয়ের পাশে অবস্থিত।