শ্রীমঙ্গলের সময়

আজ যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

অর্থনীতি · 2026-10-29T03:36:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব এলাকার ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখা বন্ধ রাখা হবে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে নির্বাচনি এলাকার তপশিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা বৃহস্পতিবার বন্ধ থাকবে। একই সঙ্গে এসব ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা রয়েছে। এ নির্বাচনি এলাকার ভোটগ্রহণ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত